বাকলিয়ায় ১ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

চোরাই টিউবওয়েলসহ চোরচক্রের ১ সদস্য গ্রেফতার
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১ বছরের সশ্রম কারাদন্ড ও ১০০০ টাকা জরিমানা প্রাপ্ত আসামি আবদুল কাদেরকে গ্রেফতার করেছে।

thai foods

সাজা প্রাপ্ত পলাতক আসামী মোঃ আবদুল কাদের চট্টগ্রামের বাকলিয়া থানার মিয়াখান নগর হাজী বেল্লা গাজীর বাড়ীর মৃত আবদুল নুরির ছেলে।

এবিষয়ে বাকলিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন বলেন, গত ৫ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে বাকলিয়া থানাধীন মিয়াখাননগর এলাকা হতে ১ বছরের সশ্রম কারাদন্ড ও ১০০০ টাকা জরিমানা প্রাপ্ত আসামি মোঃ আবদুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে। উক্ত আসামী মামলা রুজু হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে ছিল।

চোরাই টিউবওয়েলসহ চোরচক্রের ১ সদস্য গ্রেফতার

এদিকে বাকলিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চোরাইকৃত ১টি চাপা টিউবওয়েলসহ চোরচক্রের সদস্য ফেরদৌসকে (২২) গ্রেফতার করেছে।

গ্রেফতার মোঃ ফেরদৌস (২২), কক্সবাজার
জেলার ঈদাগাঁও থানাধীন নাপিতখালী, বটতলী, আবুল কালামের বাড়ীর আবু বক্কর সিদ্দিকের ছেলে।

খখ/মো মি

আগেসরকারি ওষুধ চুরির দায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের তিন কর্মচারী গ্রেফতার
পরে“বাংলাদেশের উন্নয়ন যাত্রায় পাশে থাকবে ভারত”-প্রণয় ভার্মা