চট্টগ্রামের কালুরঘাট সিএন্ডবি এলাকায় বাসে আগুন

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে চট্টগ্রামে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিতে নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট সিএন্ডবি এলাকায় ঘটে এ ঘটনা।

thai foods

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১১টা ৫৫ মিনিটে আগুন নেভায়।

কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, বাসের চালক মৃগী রোগী। বাসে কোনো যাত্রী ছিলেন না। চালক অসুস্থবোধ করাতে খুব সম্ভবত চলন্ত অবস্থায় বাস থেকে নেমে যান। একই সময়ে হেলপারের চোখেও ঘুম চলে আসে। আগুনের তাপ তার গায়ে লাগাতে তিনি লাফিয়ে বাস থেকে নেমে যান। আগুন কীভাবে লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

চান্দগাঁও থানার পুলিশ জানায়, আগুন লাগার খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গেছে।

সিএমপির পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার এস এম আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘সড়কের পাশে রাখা বাসটিতে কে বা কারা এসে আগুন দেয়। আগুনে বাসটির প্রায় পুরো অংশ পুড়ে গেছে। আমরা দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছি।’

উল্লেখ্য, সরকারের পদত্যাগ, নির্বাচনী তফসিল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ডাকে দশম দফায় বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ চলছে।

খখ/মো মি

আগেবিশ্বের ৪৬তম প্রভাবশালী নারী শেখ হাসিনা
পরে১১০ ইউএনও এবং ৩৩৮ ওসি বদলির প্রস্তাব অনুমোদন ইসির