বাকলিয়ায় ৩ বছরের সাজা প্রাপ্ত আসামী জসিম উদ্দিন গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা ৩ বছরের সাজা প্রাপ্ত আসামী মো. জসিম উদ্দিন গ্রেফতার করেছে।

thai foods

গতকাল ১১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার সময়
বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ জসিম উদ্দিন (পিতা-ইয়াকুব)
বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল মিজানের গ্যারেজের পেছনের ভাড়াটিয়া (ভাসমান)।

এবিষয়ে বাকলিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় মাদক মামলার ৩ বছরের সাজা প্রাপ্ত ও ২ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত (অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড) পলাতক আসামী মোঃ জসিম উদ্দিনকে
রাহাত্তারপুল এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

খখ/মো মি

আগেরাষ্ট্রপতির অনুমতি পেলে ২৯ ডিসেম্বর মাঠে নামবে সশস্ত্র বাহিনী
পরেচট্টগ্রামের পটিয়া ও খুলশি থানাসহ চার থানার ওসি বদলির নির্দেশ ইসির