চট্টগ্রামের পটিয়া ও খুলশি থানাসহ চার থানার ওসি বদলির নির্দেশ ইসির

thai foods

খাসখবর নির্বাচন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে চট্টগ্রামের পটিয়া ও খুলশি থানাসহ আরও চার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

thai foods

সূত্রগুলো জানিয়েছে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

চিঠিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা, গাইবান্ধা জেলার সাঘাটা থানা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশি থানা ও চট্টগ্রাম জেলার পটিয়া থানার অফিসার ইনচার্জ ওসিকে বদলির নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ৩০ নভেম্বর সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ওসিকে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। এজন্য কাদেরকে বদলি করা হবে সেই প্রস্তাব পাঠায় ইসি। সেই নির্দেশনার পর ধারাবাহিকভাবে প্রস্তাব পাঠাচ্ছে মন্ত্রণালয় দুটি। ইসিও এতে সম্মতি দিচ্ছে। এছাড়াও নির্বাচন কমিশন কোনো অভিযোগ পেলে বদলির নির্দেশনা দেয়।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

খখ/মো মি

আগেবাকলিয়ায় ৩ বছরের সাজা প্রাপ্ত আসামী জসিম উদ্দিন গ্রেফতার
পরেগণতন্ত্রী পার্টির সব প্রার্থীর প্রার্থিতা বাতিল করল ইসি