খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশে অভিযানে ১ টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলিসহ ৮ টি মামলার আসামি হায়দার আলী নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
আজ ১৫ ডিসেম্বর বিকেলে চান্দগাঁও থানাধীন ১৪ নং গ্যারেজের পূর্ব পাশে হাজী আবদুল লতিফ জামে মসজিদ সামনে হতে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী মো: হায়দার আলী (২৬) চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকল বাহা ২নং ওয়ার্ড মিয়াজি বাড়ির মৃত মো শফি প্রকাশ কসাই শফির ছেলে।
এবিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল কবির জানান, চেকপোস্ট করা কালীন সময়ে চান্দগাঁও থানাধীন ১৪ নং গ্যারেজের পূর্ব পাশে হাজী আবদুল লতিফ জামে মসজিদ সামনে হতে হায়দার আলীকে আটক করে। এসময় দেহ তল্লাশিকরে তার পরিহিত প্যান্টের কোমরে পিছনে লুকানো অবস্থায় ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, তার বিরুদ্ধে মহানগরের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, মাদক, ছিনতাইসহ ৮ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানায়, অবৈধ অস্ত্রটি মহাসড়কে ডাকাতিসহ কক্সবাজার- চট্টগ্রাম রোডে মাদক পাচারের সময় ব্যবহার করে থাকে।
খখ/মো মি


