চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশ অভিযান চালিয়ে অক্সিজেন এলাকা থেকে মো. জাহেদ ও মো. তারেক নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ।

thai foods

শনিবার (১৬ ডিসেম্বর) নগরীর অক্সিজেন মোড়ে এ ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে বায়েজিদ বোস্তামি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতার ছিনতাইকারীরা হলেন মো. জাহেদ (২০) ও মো. তারেক (২২)। জাহেদ লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন তেহারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চর উবুতি গ্রামের মো. রফিকের ছেলে এবং মো. তারেক চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভার পূর্ব হাছনদণ্ডি গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে। তারা বায়েজিদ বোস্তামি বিআরসিটি এলাকায় ভাড়াবাসায় বসবাস করে।

জানা গেছে, গ্রাম থেকে বড় বোনকে ডাক্তার দেখাতে নগরের বায়েজিদে আসেন জোহরা বেগম (৬০)। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়েন তারা। ছুরির ভয় দেখিয়ে তাদের হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ‍দুই ছিনতাইকারী।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজয় কুমার সিনহা বলেন, শনিবার সকাল ১০ টার দিকে অক্সিজেন মোড় এলাকায় জোহরা বেগম নামের এক বৃদ্ধকে ধারালো ছোরার ভয় দেখিয়ে মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে দুই ছিনতাইকারীকে গ্রেফতার এবং ছিনিয়ে নেওয়া মোবাইলটি উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো টিপছোরা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা হয়েছে।
থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়।

খখ/মো মি

আগেআজ ১৬ ডিসেম্বর বিজয়ের দিন, গর্বের দিন
পরেচকবাজার থানার অভিযানে ১৬০৫ লিটার চোলাইমদসহ ২ মদ ব্যবসায়ী গ্রেফতার