চকবাজার থানার অভিযানে ১৬০৫ লিটার চোলাইমদসহ ২ মদ ব্যবসায়ী গ্রেফতার

মুচি পাড়ার মাদক স্পট গুড়িয়ে দিলো পুলিশ
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার ৬০৫ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযানে মুচি পাড়ার মাদক স্পট গুড়িয়ে দিলো পুলিশ। 

thai foods

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে চকবাজার থানার চট্টেশ্বরী রোডে মুচি পাড়ার রবি দাস কলোনী থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাজীব রবি দাশ (৩০) নগরীর চকবাজার থানার দামপাড়া ব্যাটারী গলির মনু রবি দাশের ছেলে ও লিন্টু বসনু (৩৮) চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ওসমানীর টেক এলাকার মৃত বিজয় বসনুর ছেলে।

সিএমপির চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর জানান, ১৫ ডিসেম্বর (শুক্রবার) রাতে নির্ভর যোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৬০৫ লিটার চোলাই মদসহ দুইজন পেশাদার মদ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাধ্যম থেকে দেশীয় তৈরি চোলাই মদ সংগ্রহ করে মুচি পাড়ায় মজুদ করতো।
গ্রেফতার রাজীব রবি দাশ, লিন্টু বসনু ও পলাতক নয়ন রবি দাশ চোলাই মদ বিক্রির জন্য মজুদ রেখেছিল। পরে নগরীর বিভিন্ন স্থানে সরবরাহ করে তারা।

ওসি আরও জানান, গ্রেফতার রাজীবের বিরুদ্ধে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা ও নগরীর চকবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।

খখ/মো মি

আগেচট্টগ্রামে বায়েজিদ বোস্তামী থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
পরেবাকলিয়ায় ৯৯০ পিস ইয়াবাসহ ১ নারী গ্রেফতার