মিরসরাইয়ে জোরারগঞ্জে পাকিস্তানের জার্সি পড়ে শহীদ মিনার ভাঙচুর, যুবক আটক

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে জোরারগঞ্জে পাকিস্তানের জার্সি পড়ে শহীদ মিনার ভাঙচুরের অভিযোগে মো. আব্দুর রহিম প্রকাশ হৃদয় (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

thai foods

রোববার (১৭ ডিসেম্বর) বিকালে উপজেলার ৭নং কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতার আব্দুর রহিম কাটাছরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বামন সুন্দর এলাকার ইমন আলী বলি বাড়ির অলি উল্ল্যাহ প্রকাশ শাহাব মিয়ার পুত্র।

জানা গেছে, শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বামন সুন্দর এফএ উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দুপুরে যখন কেউ ছিলো না তখন আব্দুর রহিম প্রকাশ হৃদয় পাকিস্তানের জার্সি গায়ে দিয়ে এবং পায়ে জুতা পরে শহীদ মিনারে উঠে ফুলগুলো ফেলে দেয় এবং হাতে থাকা একটি কাঠ দিয়ে শহীদ মিনার ভাংচুর করে।

আমরা মুক্তিযোদ্ধার সন্তান কাটাছড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক নাফিজ মোহাম্মদ রুবাইয়াত বলেন, শনিবার বামন সুন্দর এফএ উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

দুপুরে সবাই চলে যাওয়ার পর মো. আব্দুর রহিম প্রকাশ হৃদয় (২২) পাকিস্তানের জার্সি গায়ে এবং পায়ে জুতা পরে শহীদ মিনারে উঠে ফুল গুলো ভেঙ্গে ফেলে এবং শহীদ মিনার ভাংচুর করে। এ ঘটনায় আমি বাদি হয়ে হৃদয়কে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছি।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, শহীদ মিনার ভাংচুরের ঘটনায় মো. আব্দুর রহিম প্রকাশ হৃদয়ের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতায় আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে। পুলিশের বিশেষায়িত টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে। হৃদয় কোন উগ্রপন্থী সংগঠনের সাথে জড়িত কিনা তা তদন্ত করা হচ্ছে।

খখ/মো মি

আগেঅনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো টাইগাররা
পরেস্থলবন্দরে আটকা পড়া ভারতীয় পেঁয়াজে পঁচন শুরু