চান্দগাঁও থানা পুলিশের অভিযান: ২০১৭ লিটার চোলাই মদ ও ১ হাজার পিস-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই হাজার ১৭ লিটার চোলাই মদ ও এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় চোলাই মদ তৈরির বিভিন্ন উপকরণ, সরঞ্জামাদি জব্দ করা হয়। পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

thai foods

সোমবার (১৮ ডিসেম্বর) থানার বরিশাল বাজার ময়দার মিল ও কালুরঘাট এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানার হেডম্যান পাড়া গ্রামের সিংকল চাকমা (২৮), একই থানার দক্ষিণ নুনছড়ি গ্রামের উজ্জল মনি চাকমা (৩৮), রাঙামাড়ি জেলার জুরাছড়ি থানার মগাছড়ি গ্রামের লক্ষীধন তঞ্চঙ্গ্যাঁ (২৪) এবং পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের মো. শহিদুল ইসলাম মৃধা (৫০)।

পুলিশ জানায়, গতকাল (সোমবার) রাতে চান্দগাঁও থানার বরিশাল বাজার ময়দার মিল এলাকার টাওয়ার বিল্ডিং এর ৫ম তলার একটি রুমে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২ হাজার ১৭ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১১টি নিল রংয়ের প্লাস্টিকের কাল ঢাকনাযুক্ত ড্রাম, ২টি প্লাস্টিকের সাদা ও নীল জার, ২০টি বিভিন্ন রংয়ের ২৫০ মি.লি প্লাস্টিকের বোতল, ২টি সিলভার রংয়ের বড় পাতিল, একটি চোলাইমদ তৈরির কাজে বিশেষভাবে প্রস্তুতকৃত ছিদ্রযুক্ত প্লাস্টিকের পাইপ সংযুক্ত সিলভার রংয়ের পাতিল।

এর আগে, সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানার কালুরঘাট ফেরীঘাট গামী রাস্তার মুখে অবস্থিত সিআরপি হাসপাতালের বিপরীতে চালানো পৃথক আরেক অভিযানে এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয় মো. শহিদুল ইসলাম মৃধা (৫০) নামে আরেক মাদক কারবারিকে।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ‘টিম চান্দগাঁও’ পৃথক অভিযান চালিয়ে দুই হাজার ১৭ লিটার চোলাই মদ ও এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আজ (মঙ্গলবার) আদালতে প্রেরণ করা হবে।

খখ/মো মি

আগেচট্টগ্রামের ১৬টি আসনে ১২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
পরে“হরতাল-অবরোধকারীরাই ট্রেনে আগুন দিয়েছে”-ডিএমপি কমিশনার