খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা পুলিশের অভিযানে ১টি একনলা বন্দুক ও কার্তুজ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে।
পাহাড়তলী থানাধীন এ কে খান মোড়স্থ পাহাড়তলী বিদ্যুৎ বিক্রয় ও বিতরন অফিসের পুরাতন গেইটের সামনে থেকেঅ তাকে আটক করা হয়।
গ্রেপ্তার আসামীর নাম মোঃ রাজু প্রঃ ক্যাডার বাজু (২৬)।
পুলিশ জানায়, ২১ ডিসেম্বর ভোর রাত পৌনে ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস.আই সুফল কুমার দাশের নেতৃত্ব এক দল পুলিশ পাহাড়তলী থানাধীন এ কে খান মোড়স্থ পাহাড়তলী বিদ্যুৎ বিক্রয় ও বিতরন অফিসের সামনে থেকে রাজু প্রঃ ক্যাডার বাজু (২৬)কে ১টি একনলা বন্দুক ও কার্তুজসহ গ্রেফতার করা হয়।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কেপায়েত উল্লাহ বলেন, অস্ত্রসহ (একনলা বন্দুক) গ্রেফতার মোঃ রাজু প্রঃ ক্যাডার বাজুর বিরুদ্ধের পাহাড়তলী ও আকবর শাহ থানায় অস্ত্র আইনে, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
খখ/মো মি


