কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় ৭ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-পুলিশ।

thai foods

বুধবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাকলিয়া থানার মন্দিরঘাটনে কর্ণফুলী নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) একরাম উল্লাহ জানান, কর্ণফলী নদীতে নোঙর করা জাহাজ এমভি পারাভাত-১৭ এবং মেসার্স আবদুল কাদের এর মাঝখানে ভাসমান অবস্থায় প্রায় অর্ধগলিত শিশুর মরদেহটি উদ্ধার করা হয়েছে। শিশুটির বয়স অনুমানিক ৬-৭ বছর। লম্বা অনুমান ৪ ফুট ৪ ইঞ্চি, মাথায় চুল কালো, মরদেহটি অর্থ গলিত। তার পরনে খয়েরি রঙের জামা ছিল। মরদেহটির পরিচয় সনাক্তে সকলের সহযোগিতা কামনা করেছেন ওসি একরাম উল্লাহ। এবিষয়ে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলেছেন-ওসি সদরঘাট নৌ থানা-মোবাইল-০১৩২০-১৬৭৫৪০ ও ডিউটি অফিসার মোবাইল-০১৩২০-১৬৭৫৪৪।

খখ/মো মি

আগেসায়মা ওয়াজেদকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের অভিনন্দন
পরেখাগড়াছড়িতে গুলিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত