কোতোয়ালীতে আগ্নেয়াস্ত্রসহ ৫ ছিনতাইকারী গ্রেফতার

রেলস্টেশনে ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল তারা
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

thai foods

এ সময় তাদের কাছ থেকে দেশিয় তৈরি এলজি বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও ৪টি স্টিলের তৈরি টিপ ছোরা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গ্রামীণমাঠ গণশৌচাগারের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. সজীব প্রকাশ পিচ্চি সজীব (২৫), মো. আল আমিন (২৩), মো. ইলিয়াছ (৩০), সুব্রত দাশ (২৪) ও মো. আল আমিন (৩১)।

পুলিশ জানায়, কোতোয়ালী থানাধর পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন গ্রামীণমাঠ গণশৌচাগারের পাশে আড়ালে খালি জায়গায় কয়েকজন ছিনতাইকারী ছিনতাই করার জন্য অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় পালিয়ে যায় আরও ৭ থেকে ৮ জন।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ওবায়েদুল হক জানান, আসামিরা রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যাবসায়ীসহ পথচারীদের র্টাগেট করে ছিনতাই ও ডাকাতি করার পরিকল্পনা করছিলো। তারা সবাই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রেকি করে ভোররাতে স্টেশনের ট্রেন যাত্রী, বাস যাত্রী ও পথচারীদেরকে ছোরার ভয় দেখিয়ে ছিনতাই করে।

ওসি আরও বলেন, গ্রেপ্তার ৫ আসামিদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় বিভিন্ন অপরাধে হওয়া মোট ২৫টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।

খখ/মো মি

আগেফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন
পরেপাঁচলাইশে সাজাপ্রাপ্ত আসামী সাথী গ্রেপ্তার