নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের দু’গ্রুপের সংঘর্ষে প্রবাসী তরুণ নিহত, গ্রেফতার ৭

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক: নোয়াখালীতে কিশো গ্যাংয়ের দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষে প্রবাসী এক তরুণ নিহতের ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে সুধারাম থানা পুলিশ।

thai foods

মঙ্গলবার রাতে সদর উপজেলাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো,রিয়াজ উদ্দিন (২৩), আরিফ উদ্দিন (২৫), আরমান ওরফে রাহাত (২১), পারভেজ ওরফে রাজু (২০), আবু নাছের (২৫), ফারুক (৪২), এবং রাকিব উদ্দিন (২৫)।

পুলিশ সুপার জানান, ২৯ জানুয়ারি ‍দুপুরে সদর উপজেলা নোয়ান্নই ইউনিয়নে কিশোর গ্যাংয়ের জুনিয়র গ্রুপ এবং সিনিয়র গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাজ্জাদ হোসেন সৌরভ (১৯) নিহত হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে হত্যায় জড়িত সাত আসামিকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, গ্রেফতারদের নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খখ/মো মি

আগেনতুন সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়”-পররাষ্ট্রমন্ত্রী
পরেঅমর একুশের বইমেলার দ্বার খুলবে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী