পটিয়া থানা পুলিশের অভিযান: চুরি হওয়া দেড় টন ধানসহ ১ চোর গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া দেড় টন ধানসহ রুবেল নাথ নামের ১ জন ধান চোরকে গ্রেফতার করেছে।

thai foods

গ্রেফতার হওয়া রুবেল নাথ (২৮) পটিয়া জিরি ইউনিয়নের মহিরা এলাকার রনজিত নাথের ছেলে।

এবিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জসিম উদ্দিন জানান, গত ৩০ জানুয়ারি ভোর রাতে কাশিয়াইশ ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ এস আর এগ্রো এবং ডেইরি ফার্মের পাশের গুদাম থেকে তালা ভেঙে ৪০ বস্থা ধান চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে সুজিত কান্তি গুহ বাদী হয়ে একটি চুরি মামলা দায়েরের পর ‘টিম পটিয়া’ অভিযানে নামে। তথ্য প্রযুক্তির সহায়তায় রুবেল নাথকে গ্রেফতার করে তার কাছ থেকে চোরাইকৃত দেড় টন ধান উদ্ধার করা হয়। পরে যথাযথ আইনী প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

খখ/মো মি

আগেচার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ড. হাছান মাহমুদের বৈঠক
পরেচন্দ্রনাথ ধামে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞাসহ ১০ দফা দাবি শ্রীশ্রী চন্দ্রনাথ ধাম রক্ষা পরিষদ ও বাড়বকুণ্ড তীর্থধাম উন্নয়ন কমিটির