চট্টগ্রামের বাকলিয়ায় গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মো. বোরহান প্রকাশ আরিফ (২৬) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২ মার্চ) নগরীর নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ কর্ণফুলী বিসিএস হাউজিং সোসাইটিতে একতা প্লাস্টিক ফ্যাক্টরির ভিতর অভিযান চালিয়ে আরিফকে ৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ
(ওসি) আকতাব হোসেন জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ‘টিম বাকলিয়া’ আরিফকে ৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে।
গাজাসহ গ্রেপ্তার মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
খখ/মো মি


