খাসখবর জাতীয় ডেস্ক: পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) ও পরিদর্শক (শহর ও যানবাহন) পদমর্যাদার ৩৭ কর্মকর্তা পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হয়েছেন।
শনিবার (২ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিদর্শক (নিরস্ত্র) ৩১ জন এবং পরিদর্শক (শহর ও যানবাহন) ৭ জনকে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) করা হলো। তাদের চাকরি পুলিশ সদরদপ্তরে ন্যস্ত করা হলো।
এতে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্তদের অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর যোগদানপত্র দিয়ে নতুন পদে যোগদান করতে হবে।
খখ/মো মি


