চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্রসহ ৩ গরু চোর গ্রেপ্তার, ৫ চোরাই গরু উদ্ধার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩টি চোরাই গরুসহ সংঘবদ্ধ গরু চোরচক্রের তিনজন সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় তাঁদের শরীর তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

thai foods

গত ২৮ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে সীতাকুণ্ডের পৌরসদরের মডেল থানাধীন সারেং পাড়া আহমদ ডাক্তার সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সংঘবদ্ধ গরু চোরচক্রের সদস্যরা হলেন—কক্সবাজার জেলার চকরিয়া থানার চকরিয়া পৌরসভা এলাকার বাসিন্দা মো. মুবিন উদ্দিন (৩২), মো. সোহেল (২৪) ও মো. আব্দুল শুক্কুর (৩৪)। তাঁরা তিনজনেই বর্তমানে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার গ্যাইসাপাড়া এলাকায় বাস করেন।

এবিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন পিপিএম।

পুলিশ জানায়, গত ১৮ এপ্রিল
(বৃহস্পতিবার) গভীররাতে সীতাকুণ্ড মডেল থানার সেকেন্ড অফিসার এসআই রাজীব পোদ্দারের নেতৃত্বে অভিযান চালিয়ে গরু চোরাই চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সেই সঙ্গে চুরি যাওয়া তিনটি গরু উদ্ধারের পাশাপাশি চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী কক্সবাজারের চকরিয়া এলাকায় ভোররাতে ফের অভিযান চালিয়ে চুরি যাওয়া আরও দুটি গরু উদ্ধার করা হয়।

এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন পিপিএম বলেন, উদ্ধার করা পাঁচটি গরু চোর চক্রের সদস্যরা সীতাকুণ্ড এলাকা থেকে চুরি করেছে বলে স্বীকার করেছেন। ইতিমধ্যে উদ্ধার করা গরুগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে অস্ত্র, চুরির মামলাসহ পৃথক তিনটি মামলা থানায় দায়ের করা হয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চোরাই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

খখ/মো মি

আগেচকরিয়া থানার অভিযান: হত্যা মামলার আসামি শাকিল গ্রেফতার
পরেদেশ জুড়ে তীব্র তাপদাহ: সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিন ছুটি