খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে মুহুরী হাট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুল মোতালেব টুকু (৭০) ও মো. আবছার (৫৫)। তারা দুজনই অটোরিকশার যাত্রী ছিলেন।
নাজিরহাট হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মো. আনিসুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খাগড়াছড়ি পরিবহন নামে একটি বাস সামনে থাকা সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
একজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যজনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
খখ/মো মি


