খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর হালিশহরে একটি নালার ভেতর থেকে ট্রাকচালকের সহকারী আল আমিনের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ মে) বিকেলে হালিশহর থানার টোল রোড এলাকায় কর্ণফুলী গ্যারেজসংলগ্ন একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ট্রাকচালকের সহকারী আল আমিনের
নিহতের বাড়ি নোয়াখালী জেলায়।
এবিষয়ে হালিশহর থানার অফিসার ইনচার্জ
(ওসি) মো. কায়সার হামিদ বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। কালো রঙের টি-শার্ট ও জিন্স প্যান্ট পরা ওই মরদেহে কিছু দাগ দেখা গেছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
খখ/মো মি


