সৌদি আরবে ১৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

thai foods

খাসখবর ধর্ম ডেস্ক: চলতি বছর হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ২ জন নারী।

thai foods

হজ পোর্টালের বুলেটিনে জানানো হয়, সবশেষ ১২ জুন কিশোরগঞ্জ জেলার সুফিয়া আক্তার (৬২) ও কুমিল্লা জেলার শাহা আলম (৭৭) মারা গেছেন। এর আগে গত ১৫ মে চলতি হজ মৌসুমে প্রথম বাংলাদেশি মারা যান।

জানা গেছে, গত ১৫ মে প্রথম বাংলাদেশি হজযাত্রী মারা যান। এরপর ২৭ দিনের ব্যবধানে মক্কা ও মদিনার স্থানীয় বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ১৬ বাংলাদেশি হজযাত্রী। সবশেষ ১২ জুন একদিনে কিশোরগঞ্জ জেলার সুফিয়া আক্তার (৬২) ও কুমিল্লা জেলার শাহাআলম (৭৭) মারা গেছেন। এর আগে ১০ জুন একদিনে গোলাম কুদ্দুস (৫৪) ও শাহাজুদ আলী (৫৫) নামে দুজন হজযাত্রী মারা যান। এর মধ্যে গোলাম কুদ্দুসের বাড়ি রংপুরের তারাগঞ্জে, আর শাহাজুদ আলীর বাড়ি রংপুরের পীরগঞ্জে।

মারা যাওয়া অপর হজযাত্রীরা হলেন: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো. আসাদুজ্জামান (৫৭), ভোলা জেলার মো. মোস্তফা (৯০), কুড়িগ্রাম জেলার মো. লুৎফর রহমান (৬৫), ঢাকা জেলার নবাবগঞ্জের মো. মুরতাজুর রহমান (৬৩), চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মোহাম্মদ ইদ্রিস (৬৪), ঢাকা জেলার কদমতলির মোহাম্মদ শাহজাহান (৪৮), কুমিল্লা জেলার মো. আলী ইমাম ভুঁইয়া (৬৫), কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মো. জামাল উদ্দিন (৬৯), রামু উপজেলার মোহাম্মদ নুরুল আলম (৬১), চকরিয়া উপজেলার মাকসুদ আহমদ (৬১), ফরিদপুর জেলার নগরকান্দার মমতাজ বেগম (৬৩), ঢাকার রামপুরার বাসিন্দা আরিফুল ইসলাম (৫৭) ও গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মো. সোলাইমান (৭৩)।

এদিকে, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২১৭টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৮৫ হাজার ১২৯ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০৫টি, সৌদি এয়ারলাইনসের ৭৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৩৭টি ফ্লাইট পরিচালনা করে।

হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ২১৭টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৫টি, সৌদি এয়ারলাইন্সের ৭৫টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৭টি।

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১২ জুন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।

খখ/মো মি

আগেগাজায় নিহত আরও ৩৮, প্রাণহানি বেড়ে ৩৭ হাজার ২০২
পরে“ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুলকে শ্বাসরোধে হত্যার পর লাশ টুকরো টুকরো করা হয়”-পশ্চিমবঙ্গ সিআইডি