বিএনপির ৪ মহানগর ও যুবদলের কেন্দ্রীয়সহ ছাত্রদলের কয়েকটি কমিটি বিলুপ্ত

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিও বিলুপ্ত।

thai foods

বিএনপির মহানগরের চারটি, ছাত্রদলের চারটি ও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত:
পাশাপাশি সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে। উল্লিখিত স্থানগুলোতে পরে নতুন কমিটি করা হবে।

ছাত্রদলের চার কমিটি বিলুপ্ত:
এদিকে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর পূর্ব ও ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই এসব ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

খখ/মো মি

আগেথাইল্যান্ডে যমজ হাতির জন্ম!
পরেবিএনপি টপ টু বটম সবাই দুর্নীতিবাজ”-ওবায়দুল