পতেঙ্গা থানার নতুন ওসি মাহফুজুর রহমান, খুলশী থানায় কবিরুল ইসলাম

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবিরুল ইসলামকে খুলশী থানায় ওসি হিসাবে পদায়ন করা হয়েছে। আর কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক (প্রশাসন) মো. মাহফুজুর রহমানকে পতেঙ্গা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়। 

thai foods

শনিবার (৩ আগস্ট) সিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই দুই থানায় ওসি পদে রদবদল করা হয়েছে।

এবিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।

কাজী মো. তারেক আজিজ জানান, ‘পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ কবিরুল ইসলামকে খুলশী থানায় বদলি করা হয়েছে। আর কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক (প্রশাসন) মো. মাহফুজুর রহমানকে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।’

এর আগে ৩০ জুলাই পুলিশ হেডকোয়াটার্সের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মুহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে খুলশী থানার অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্যাহকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়।

উল্লেখ্য, খুলশী থানার নতুন ওসি কবিরুল ইসলাম এর আগে সিএমপির ইপিজেড থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে তিনি পাঁচলাইশ থানায় পরিদর্শক (তদন্ত) ছিলেন।

পতেঙ্গা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি)
মাহফুজুর রহমান কাউন্টার টেরোরিজমে পদায়নের আগে বন্দর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সেনা কর্মকর্তার সন্তান ওসি মাহফুজুর রহমান পড়ালেখা করেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে, বেড়ে ওঠেন চট্টগ্রামে।

খখ/মো মি

আগেনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পরে“রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে আছে এবং থাকবে”- সেনাপ্রধান