চট্টগ্রাম সরকারি কলেজ ও হাজী মোহাম্মদ মহসিন কলেজ দখলে নিলো শিবির

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম সরকারি কলেজ ও সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ দখলে নিয়েছে ইসলামী ছাত্রশিবির। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় কলেজ দুটি দখলে নিয়ে মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।

thai foods

দীর্ঘদিন কলেজ দুটি ছাত্রশিবিরের ঘাঁটি ছিল। তিন দশক দখলে রাখার পর ২০১৫ সালের ১৬ ডিসেম্বর ছাত্রলীগ কলেজ দুটি দখলে নেয় ছাত্রলীগ। তবে সোমবার পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার খবর পাওয়া মাত্র কলেজ দুটিতে শিবিরের নেতাকর্মীরা প্রবেশ করেন।

সরেজমিনে রাত ৯টার দিকে মহসিন কলেজ ও চট্টগ্রাম সরকারি কলেজে গিয়ে দেখা যায়, প্রধান ফটকে জড়ো হয়ে নেতাকর্মীরা স্লোগান দিয়েই যাচ্ছিলেন। এর মধ্যে মহসিন কলেজের ভেতরে থাকা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেন নেতাকর্মীরা। তারা বিভিন্ন কক্ষে অবস্থান নেন।

মহসিন কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, ছাত্রলীগ অবৈধভাবে কলেজটি দখল করে রেখেছিল। আজকে ছাত্রসমাজকে নিয়ে আমরা কলেজে প্রবেশ করেছি। এখন কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্রশিবির কাজ করে যাবে।

খখ/মো মি

আগেবাংলাদেশের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক নরেন্দ্র মোদির
পরেনোয়াখালীর সোনাইমুড়ী-চাটখিল থানায় হামলা ও আগুন, দুই পুলিশসহ নিহত ৫