পুলিশের নতুন আইজিপি ময়নুল ইসলাম

আইজিপি মামুনকে অব্যাহতি
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ নিশ্চিত করা হয়।

thai foods

প্রজ্ঞাপনে বলা হয়, মো. ময়নুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে।

এর আগে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) রাতে তাকে অব্যাহতি দেওয়া হয়।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো।

প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথের সই রয়েছে।

এর আগে আজ বিকেলে অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তা দেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের যেসব সদস্য জনগণের জীবন ও সম্পদ রক্ষায় পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহত অবস্থায় বিভিন্ন স্থানে যারা আছেন তাদের সকল প্রকার চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে।

খখ/মো মি

আগেইসলামী ব্যাংকে ২০১৭ সালের পরের নির্বাহীদের নিয়োগ বাতিল করা হবে
পরেড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত