জামালপুর কারাগারে গোলাগুলির ঘটনায় নিহত ৬, আহত ১৯

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক: জামালপুর জেলা কারাগারে গোলাগুলি ও আগুন দেওয়ার ঘটনায় নিহত হয়েছেন ছয়জন কয়েদি। এই ঘটনায় ১৪ জন কারারক্ষী এবং ৫ জন কয়েদিসহ মোট ১৯ জন আহত হয়েছেন। এখন পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে

thai foods

নিহত কয়েদিরা হলেন, আরমান, রায়হান, শ্যামল, ফজলে রাব্বি বাবু, জসিম, এবং রাহাত। নিহতরা সবাই জামালপুর সদর থানার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন কারাগারের জেলার মো. আবু ফাত্তাহ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে জামালপুরে কারাবন্দীরা নিজেদের থাকার জায়গায় আগুন দিয়ে একটি ফটক ভেঙে ফেলেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়তে থাকেন। সেনাবাহিনীর সদস্যরা গতকাল থেকে কারাগার এলাকা ঘিরে রেখেছেন।

কারাগার কর্তৃপক্ষ জানায়, গতকাল আসামিরা দুই ভাগে বিভক্ত হয়ে মারামারি শুরু করেন। তাদের একটি পক্ষ মুক্তির জন্য বিদ্রোহ করে। বিদ্রোহী গ্রুপ প্রথম ফটক ভেঙে কারাগার থেকে বের হয়ে আসে। দ্বিতীয় ফটক খুলে দেওয়ার জন্য জেলার আবু ফাতাহসহ কারারক্ষীদের ওপর আক্রমণ করে তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কারারক্ষীদের পাশাপাশি অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কারাগারে অবস্থান নেন।

জেলা কারাগারের জেলার আবু ফাতাহ বলেন, ‘কারাবন্দীরা দুই ভাগে বিভক্ত হয়ে মারামারি শুরু করেন। এ সময় তারা আমাকে ও কারারক্ষীদের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়া হয়। এখন নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ছয়জন কারাবন্দীর মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্তত ১৪জন আহত হয়েছেন।’

খখ/মো মি

আগেরাজনীতিতে আসছেন সজীব ওয়াজেদ জয়
পরেডিএমপির ২৯ থানার কার্যক্রম শুরু, ফিরেছেন পুলিশ সদস্যরা