লক্ষ্মীপুরে হামলা-ভাঙচুরের অভিযোগে এবার যুবদলের ৪ নেতা বহিষ্কার

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক:লক্ষ্মীপুরে হামলা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে যুবদলের চার নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

thai foods

আজ বৃহস্পতিবার জেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শামছুল আহসান মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত সদস্যরা হলেন দত্তপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য মো. হুমায়ুন, মো. কাউসার, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য মো. সাদ্দাম ও মান্দারী ইউনিয়ন যুবদলের সদস্য মো. বাশার।

এর আগে প্রতিপক্ষের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও চাঁদা নেওয়ার অভিযোগে কাউছার মানিক নামের এক নেতাকে ছাত্রদল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। বহিষ্কৃত ওই নেতা চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন। জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম, সদস্যসচিব আবদুল আলিম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসানের নির্দেশে তাঁদের বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

যুবদলের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ করে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চারজনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম বলেন, চলমান পরিস্থিতিতে নেতা-কর্মীদের প্রতি শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা অমান্য করে লক্ষ্মীপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোয় তাঁদের বহিষ্কার করা হয়েছে।

খখ/মো মি

আগেঅন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র ও ইইউ
পরেহাবিপ্রবির ভিসি কামরুজ্জামানের পদত্যাগ