খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে জিয়াউল হক নামে এক ব্যক্তি ভূল করে সিএনজি টেক্সিতে ফেলে যাওয়া টাকা ভর্তি ব্যাগ উদ্ধার করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) টাকা ভর্তি ব্যাগ উদ্ধার করে মালিক জিয়াউল হকের কাছে হস্তান্তর করেছে বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজয় কুমার সিনহা।
পুলিশ জানায়, গতকাল কর্মস্থল থেকে সিএনজিযোগে বায়েজিদ বোস্তামী থানাধীন চন্দ্রনগরস্থ বাসায় ফেরার পর ভুলবশত টাকা ভর্তি ব্যাগ সিএনজি টেক্সিতে ফেলে যান জিয়াউল হক।
পরে বিয়ষটি থানা পুলিশকে জানানো হলে, বায়েজিদ বোস্তামি থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় খোয়া যাওয়া টাকা উদ্ধার করে জিয়াউল হকের নিকট হস্তান্তর করে।
এবিষয়ে বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজয় কুমার সিনহা বলেন, সিএনজি টেক্সিতে টাকা ভর্তি ব্যাগ ফেলে আসার বিষয়টি থানাকে অবহিত করলে, সাথে-সাথে তথ্যপ্রযুক্তির সহায়তায় টেক্সিটি সনাক্ত করি এবং পরে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে জিয়াউল হকের নিকট হস্তান্তর করেছি।
খখ/মো মি


