উপজেলা পরিষদ: এবার ৯৮৮ ভাইস চেয়ারম্যানকে অপসারণ

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: সারাদেশের উপজেলা পরিষদের ৯৮৮ জন ভাইস চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্যে ৪৯৪ জন পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৪৯৪ জন।

thai foods

সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩ঘ প্রয়োগ করে এসব ভাইস চেয়ারম্যান ও সব মহিলা ভাইস চেয়ারম্যানকে উপজেলা পরিষদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো।

এর আগে, ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এছাড়া মৃত্যুজনিত কারণে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

খখ/মো মি

আগেসাবেক ৪১ মন্ত্রী-এমপির বিরুদ্ধে অনুসন্ধানে যাচ্ছে দুদক
পরেবিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সকল ব্যাংক অ্যাকাউন্ট ১৭ বছর পর সচল