হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা শেষে রাজধারীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরছেন বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া।

thai foods

তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ বুধবার রাত ৮টার দিকে তিনি বাসায় ফেরেন।

এর আগে আজ সন্ধ্যা ৭টার দিকে হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা ‎শামসুদ্দিন দিদার তখন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ দিন চিকিৎসা শেষে এভারকেয়ার হাসপাতাল থেকে ফিরোজার উদ্দেশে রওনা হয়েছেন সন্ধ্যা ৭টায়।’

খখ/মো মি

আগেফরিদপুরে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষে নিহত ১, শামা ওবায়েদ-শহিদুল ইসলাম বাবুলের দলীয় পদ স্থগিত
পরেসব থানাকে কড়া নির্দেশনা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়