“স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে কিনা, নির্ভর করছে সংসদের ওপর”-ইসি আনোয়ারুল 

Oplus_131072
thai foods

খাসখবর নির্বাচন ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হবে কিনা, তা জাতীয় সংসদের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। 

thai foods

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

অন্তবর্তী সরকার স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করতে অধ্যাদেশ জারি করেছে। নির্বাচন কোন পন্থায় হবে, জানতে চাইলে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “জাতীয় সংসদ সিদ্ধান্ত নেবে— যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় হবে নাকি নির্দলীয় হবে।”

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, “মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। ভেঙ্গে দেওয়ার পরবর্তী ১৮০ দিনের মধ্যে ভোট করতে হয়। সরকার এখন যে অনুযায়ী ব্যবস্থা নিতে বলছে, নির্বাচন সেভাবেই ব্যবস্থা নেবে। ইসির কাজ থেকে ব্যবস্থাপনা করা।”

এসময় সংসদে নারী আসনের বিষয়ে এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, “সংসদে নারী আসনের নির্বাচনে আনুপাতিক হারে দলগুলো আসন পাবে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, “সবাই বলছে ভালো হয়েছে। গোপন কিছু হয় নাই এবারের ইলেকশনে। সিসি টিভি ছিল, ড্রোনের ছবি ছিল, বডি ওর্ন ক্যামেরা ছিল।”

তিনি বলেন, “প্রিসাইডিং অফিসার কী করবেন, এজন্য তার পেছনে একজন আনসার লাগিয়ে রেখেছি। বলেছি তার দেহরক্ষী। তার পাহারা দিয়েছে, তাকেও পাহারা দিয়েছে। এতে দু’টো জিনিস হয়েছে। প্রিসাইডিং অফিসার মনে করেছে আমি সিকিউরড; আর যিনি পাহারা দিয়েছে তিনি মনে করেছেন দেখি কই যায়, কী করেন? সে জন্য ইচ্ছা করলেই কেউ কিছু করতে পারে নাই এই নির্বাচনে।”

খখ/মো মি

আগেসাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক
পরে“ইরানের বিরুদ্ধে আমরা খুব ভালো অবস্থানে আছি”-ডোনাল্ড ট্রাম্প