

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: ফেনী জেলার দাগনভূঞা থানা পুলিশ বন্যাদূর্গত এলাকার অসহায় মানুষদের উদ্ধার ও ত্রান তৎপরতা অব্যাহত রেখেছে।
জানা গেছে, ফেনীতে বন্যা শুরু হওয়ার সাথে সাথে দাগনভূঞা থানা পুলিশ অসহায় বন্যাদূর্গতদের উদ্ধারে নৌকা পাঠিয়ে বানের পানিতে আটকে পড়া অসহায় মানুষ গুলোকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছে। এরপর তারা উদ্ধার ও ত্রান তৎপরতা সমানভাবে চালিয়ে যাচ্ছে।
এবিষয়ে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাশিম জানান, বন্যা শুরুর সাথে সাথে আমরা এলাকায় বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের থানা পুলিশের একাধিক টিম বন্যাদুর্গত অসহায় মানুষের যাতায়াতের সহায়তা করেছে নৌকা দিয়ে। বন্যাদুর্গত এলাকায় আটকে পড়া অসহায় মানুষদের আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেয়ার পাশাপাশি ত্রান বিতরণ করা যাচ্ছি। গতকাল (২৪ আগস্ট) বন্যাদুর্গত এলাকায় ৩০০ পরিবারকে ত্রান সহায়তা দিয়েছি।
খখ/মো মি


