খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া ও বন্দর থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।
সিএমপির ইন্সপেক্টর ইখতিয়ার উদ্দিনকে বাকলিয়া থানায় ও ইন্সপেক্টর কাজী মুহাম্মদ সুলতান আহসানকে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সিএমপি পুলিশ কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল ও পদায়ন করা হয়।
আদেশে অনুযায়ী বাকলিয়া থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেনকে কাউন্টার টেরোরিজম বিভাগে বদলি করে তাঁর স্থলে পরিদর্শক ইখতিয়ার উদ্দিনকে পদায়ন করা হয়েছে। এছাড়া বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পরিদর্শক কাজী মুহাম্মদ সুলতান আহসানকে পদায়ন করা হয়।
এর আগে ৮ সেপ্টেম্বর পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৩ থানার অফিসার ইনচার্জকে (ওসি) একযোগে বদলি করা হয়।
খখ/মো মি


