সদরঘাট নৌ থানার অভিযান: ১২০০ লিটার অপরিশোধিত বর্জ্য তেল উদ্ধার, বাল্কহেড আটক

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশ অভিযান চালিয়ে পাচারকালে ১২০০ লিটার অপরিশোধিত বর্জ্য তেল উদ্ধার করেছে। এসময় পাচার কাজে ব্যবহৃত ১ টি ইঞ্জিন চালিত বাল্কহেড আটক করা হয়।

thai foods

গত ১৫ সেপ্টেম্বর বেলা আড়াইটার সময় কর্ণফুলী থানাধীন ১৫ নং ঘাট সংলগ্ন কর্ণফুলী নদী থেকে এসব তেল উদ্ধার করা হয়েছে।

এবিষয়ে সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ জানান, সদরঘাট নৌ থানার এসআই পরিমল চন্দ্র মল্লিক সঙ্গিয় অফিসার ফোর্স ও কোষ্টগার্ড আউটপোস্ট পতেঙ্গাসহ যৌথ অভিযান চালিয়ে ১ টি ইঞ্জিন চালিত বাল্কহেড (যার মূল্য-৩৫ লাখ টাকা), ১২০০ লিটার অপরিশোধিত বর্জ্য তেল, প্রতি লিটার মূল্য ২০ টাকা করে মোট ২৪,০০০ টাকা তালিকা মুলে জব্দ করা হয়। এসময় তেল পাচার কাজে জড়িত মোঃ শফিউল আলম, নুরুল ইসলাম, রিয়াজ উদ্দিন ও আলী আজগরকে আটক করা হয়।

খখ/ মো মি

আগেকুমিল্লার চৌদ্দগ্রাম থানার নতুন ওসি আক্তারুজ্জামান
পরেজলাবদ্ধতা কমাতে সব প্রতিষ্ঠানের সমন্বয় চান উপদেষ্টা এ এফ হাসান আরিফ