খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানা ও পতেঙ্গা থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব
আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।
আদেশে বলা হয়, ডিবি দক্ষিণের পুলিশ পরিদর্শক মুহাম্মদ শরীফকে কর্ণফুলী থানার ও নিরস্ত্র পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামকে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি কর্ণফুলী থানার ওসি মো. মনির হোসনকে বরিশাল রেঞ্জে ও পতেঙ্গা থানার ওসি মো. মাহফুজুর রহমানকে পিবিআই তে বদলি করা হয়েছে পুলিশ সদর দপ্তরের পৃথক আদেশে।
খখ/মো মি


