“কারা পায়ের রগ কাটে তাদের চেনে জনগণ”- রুহুল কবির রিজভী

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কারা পায়ের রগ কাটে তাদের চেনে জনগণ জানে। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত।

thai foods

তিনি দাবি করেন, ‘৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রগ কাটে তাদের চেনে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত।’ তিনি বলেন, ‘৫ আগস্টের আগে ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ। আর ৫ আগস্টের পর ব্যাংক লুট করছে একটি ইসলামী দল।’

রিজভী অভিযোগ করে বলেন, ‘শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না, দেশের দুই-একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।’

আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী। জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

খখ/মো মি

আগে‘মানবকল্যাণে রোটারি সেবা সর্বস্তরে পৌঁছাতে হবে’
পরে৩১ ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ, যা আছে ঘোষণাপত্রের খসড়ায়