সিএমপির দুই থানায় নতুন ওসি: সদরঘাট থানায় আবদুর রহিম ও আকবরশাহ’য় কামরুজ্জামান

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট ও আকবরশাহ থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।

thai foods

সদরঘাট থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে সিটি এসবির পরিদর্শক মো. আবদুর রহিমকে। আকবরশাহ থানায় নতুন ওসি করা হয়েছে ডিবি উত্তর বিভাগের পরিদর্শক মো. কামরুজ্জামানকে।

আজ সোমবার (৬ জানুয়ারি) সিএমপির পুলিশ কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।

আদেশে বলা হয়, সিটি এসবির পরিদর্শক মো. আবদুর রহিমকে সদরঘাট থানায় নতুন ওসি হিসাবে, একই থানার ওসি রমিজ আহমেদকে সদরদপ্তর পরিদর্শক (ক্রাইম) বিভাগে বদলি করা হয়েছে।

একই আদেশে আরও বলা হয়, আকবরশাহ থানার ওসি হিসেবে ডিবি উত্তর বিভাগের পরিদর্শক মো. কামরুজ্জামানকে, একই থানার ওসি রোজিনা খাতুনকে পুলিশ পরিদর্শক (প্রশিকিউশন) হিসেবে পদায়ন করা হয়।

খখ/মো মি

আগেকক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মহেশখালী থানার কায়ছার হামিদ
পরেপদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো