খাসখবর বিভাগীয় ডেস্ক: নোয়াখালী জেলা পুলিশের শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ উদ্দিন চৌধুরী।
গত রোববার (৫ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল মনিরুল হক হলে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল ফারুক ওসি মো: ফিরোজ উদ্দিন চৌধুরীর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
জানা গেছে, গত ডিসেম্বর-২০২৪ মাসে অপরাধ নিয়ন্ত্রণ সহ সার্বিক কার্যবলিতে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার।
এসময়ে নোয়াখালী জেলার মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র গুলাবারুদ উদ্বার, মাদক উদ্ধার, মৃত্যুদন্ডপ্রাপ্ত পরোয়ানা তামিল, অপরাধ নিয়ন্ত্রণ সহ সার্বিক কার্যাবলিতে বিশেষ অবদান রাখে চাটখিল থানা পুলিশ।
এ সফলতার স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ এস আইও নির্বাচিত হয়েছেন চাটখিল থানার উপপরিদর্শক এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন।
নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেনের সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ আমান উল্লাহ সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।
এবিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ উদ্দিন চৌধুরী খাসখবর ডট নিউজকে বলেন, কাজের স্বীকৃতি সবসময় আনন্দের। প্রত্যেক অর্জনই কাজের প্রেরণা জোগায়। অপরাধ রোধ করা পুলিশের কাজ। সমাজে শান্তি-শৃঙ্খলা ফেরাতে, জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে আমরা সবসময় সচেষ্ট থাকি। সাধারণ জনগণ যাতে শান্তিতে থাকতে পারে, অপরাধীরা যাতে কোনো অপরাধ করতে না পারে, সেজন্য আমি কাজ করে যাচ্ছি। আগামীতেও আমার এ কাজ অব্যাহত থাকবে। শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার এই অর্জনের পেছনে মাননীয় এসপি মহোদয়ের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা এবং ‘টিম চাটখিল’ এর অক্লান্ত পরিশ্রম জড়িত। পাশাপাশি আমার প্রিয় সহকর্মী ও প্রিয় চাটখিলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, নোয়াখালী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হওয়া চাটখিল থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরীর বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায়। তিনি দীর্ঘদিন যাবত সিএমপি, পিবিআইসহ পুলিশের বিভিন্ন ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
খখ/মো মি


