“এ দেশে সিনেমা-বিনোদন সব বন্ধ করে দেয়া হোক”-পরীমণি

thai foods

খাসখবর বিনোদন ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি তার ফেসবুক টাইমলাইনে এক আবেগঘন পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন।

thai foods

শনিবার (২৫ জানুয়ারি) রাতে ফেসবুক টাইমলাইনে তিনি লিখেছেন, “এতো চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে!? Insecure feel হচ্ছে! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা!”

পরীমণি তার পোস্টে উল্লেখ করেছেন যে, তার আগে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং কণ্ঠশিল্পী পরশীও এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে এসব কর্মকাণ্ডের মাধ্যমে কি প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, সে প্রশ্নও তুলেছেন তিনি।

অভিনেত্রী আরও লেখেন, “কি বলার আছে আর… এ দেশে সিনেমা/বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে! এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।”

পরীমণির এই মন্তব্যে বিনোদন জগতে কাজ করা শিল্পী এবং দর্শকদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে।

খখ/মো মি

আগেখুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্ণব শীলকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা
পরে“৫ আগস্টের ঐক্য ধরে রাখুন, তা নাহলে ইতিহাস ক্ষমা করবে না”-মাহমুদুর রহমান