কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বালু তোলার ড্রেজারের দুই পাইপের মাঝ থেকে অজ্ঞাতনাম এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-পুলিশ।

thai foods

সোমবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোতোয়ালীর থানার ফিরিঙ্গী বাজার ব্রিজঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওই যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে ছিল কালো রঙের ফুল হাতা গেঞ্জি। লম্বা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রঙ শ্যামলা, মাথা নেড়া চুল কালো, মুখমন্ডল ফুলা, কপালের চামড়া পচনধরা, চোখ গলিত, মুখখোলা ও হা করা জিহব্বা অগ্রভাগ দৃশ্যমান। মৃতদেহটি অর্ধগলিত হওয়ায় দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।

চট্টগ্রাম সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ জানান, ওই যুবকের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খখ/মো মি

আগেছুরিকাঘাতে আহত হবার পরও ৪ ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করলো দুই এসআই: ১ লাখ টাকা পুরস্কার দিল সিএমপি কমিশনার
পরেচট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২, গুলিবিদ্ধ ৪