ঐতিহাসিক ৭ মার্চ আজ

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালির জীবনে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ভিন্ন মাত্রা পেয়েছিল। রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন তাতে রক্ত টগবগিয়ে উঠেছিল মুক্তিপাগল বাঙালির।

thai foods

৭ মার্চ ঢাকা ছিল লাখো মানুষের শহর। বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছিল মানুষ বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য। নানা স্লোগানে ঢাকা শহর উত্তপ্ত হয়ে উঠেছিল। মুহুর্মুহু স্লোগানে কেঁপে ওঠে বাংলার আকাশ। নড়ে ওঠে হাতের ঝাণ্ডায় তাদের গর্বিত লাল-সবুজ পতাকা, পতাকার ভেতরে সোনালি রঙে আঁকা বাংলাদেশের মানচিত্র।

রেসকোর্স ময়দানে সমবেত লাখো মানুষকে সামনে রেখে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। বঙ্গবন্ধুর সেই ভাষণকে ২০১৭ সালে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেসকো।

ওই ভাষণে পাকিস্তানি সামরিক জান্তা বঙ্গবন্ধুর এ ভাষণে দিশাহারা হয়ে পড়ে। মুক্তিপাগল বাঙালি জাতি স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত হয়। কিন্তু শেখ মুজিবের ভাষণের পর তার ওপর বিচ্ছিন্নতাবাদীর দায় চাপিয়ে নির্বিচারে বাঙালি নিধনের ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়নে ভারী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে প্রস্তুত ছিল তৎকালীন পাকিস্তানি সামরিক বাহিনী। আকাশে উড়ছিল সামরিক জঙ্গি বিমান।

সরাসরি না বলে বঙ্গবন্ধু তার ভাষণে পরোক্ষভাবে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। এরপর ২৬ মার্চ আসে স্বাধীনতার ঘোষণা। আর এই ভাষণেই নিরস্ত্র বাঙালি জাতি সশস্ত্র জাতিতে পরিণত হয়। সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে। ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা।

আওয়ামী লীগ প্রতিবছর নানা কর্মসূচির মাধ্যমে ৭ মার্চ পালন করে। দলটি ক্ষমতায় থাকতে দিবসটি পালনে রাষ্ট্রীয়ভাবেও নানা আয়োজন করা হতো। এবার ভিন্ন প্রেক্ষাপটে দিবসটি সামনে এসেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের।

অভ্যুত্থানের মুখে বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগের সভানেত্রী ও পতিত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এখনো তিনি সেখানেই আছেন। দলটির শীর্ষস্থানীয় নেতাদের বেশির ভাগ পলাতক, অনেকে আছেন কারাগারে।

খখ/মো মি

আগেতৃতীয়বার বিয়ে করলেন অভিনেতা আনিসুর রহমান মিলন
পরে‘ধর্ষকের দেশে আবার ওমেনস ডে কি’, নারী দিবসে অভিনেত্রী শবনম ফারিয়ার প্রশ্ন