চান্দগাঁও থানা পুলিশের অভিযান: চাঁদাবাজির মামলায় ৭ আসামি গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে একটি চাঁদাবাজির মামলায় সাত জন আসামিকে গ্রেপ্তার করেছে।

thai foods

আজ শুক্রবার (২১ মার্চ) সকালে কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. আইয়ুব আলী (৫৭), মো. রফিক (৫৫), মো. জামাল (৫২), মো. সাইফুল ইসলাম (৩০), মো. সুজন মিয়া (৩০), মো. আব্বাস উদ্দিন (২৪) এবং মো. আব্দুল মালেক (৫৬)।

এবিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গত ১৭ মার্চে দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চান্দগাঁও থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এঅভিযানে ছিলেন এসআই মোঃ ফয়সাল, এসআই মোঃ আনিসুর রহমান, এসআই নুরুজ্জামান ও এসআই কাজী মনিরুল করিম।

খখ/মো মি

আগেব্যাংককে ড. ইউনূস-মোদির মধ্যে বৈঠক হচ্ছে না
পরেজিইসি মোড়ে ঈদের ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুপক্ষে গোলাগুলিতে আহত ৪, কপাল পুরল খুলশী থানার ওসি মুজিবুরের