চট্টগ্রামের পতেঙ্গায় দুর্বৃত্তের গুলিতে আহত ঢাকাইয়া আকবরের মৃত্যু

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের পতেঙ্গায় দুর্বৃত্তের গুলিতে আহত পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আলী আকবর প্রকাশ ওরফে ঢাকাইয়া আকবর (৪৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

thai foods

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজ রোববার (২৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

এর আগে গত শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার ২৮ নম্বর দোকানের সামনে আড্ডারত অবস্থায় ঢাকাইয়া আকবরকে গুলি করে দুর্বৃত্তরা।

একই ঘটনায় গুলিবিদ্ধ হন পথচারী জান্নাতুল বাকী (৩০) এবং শিশু মহিম ইসলাম রাতুল (৮)। রাতুল নগরের দক্ষিণ পতেঙ্গার ফুলছড়ি পাড়ার শওকত হোসেনের ছেলে। সে চা দোকানে কাজ করত। আর জান্নাতুল বাকী ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এই হামলার ঘটনায় থানায় এখনও পর্যন্ত মামলা হয়নি বলে জানিয়েছেন পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।

ওসি শফিকুল ইসলাম বলেন, এখনও থানায় কেউ মামলা করতে আসেনি। এই বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খখ/মো মি

আগেসিএমপির দুই থানায় ওসি পদে রদবদল: বায়েজিদ বোস্তামি থানার নতুন ওসি মো. কামরুজ্জামান
পরে“৩০০ কোটি টাকার যন্ত্রপাতির অভাবে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন করা যাচ্ছে না”-মেয়র ডা. শাহাদাত হোসেন