ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৩

Oplus_131072
thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্ক: দেশজুড়ে ডেঙ্গুর ভয়াবহতা বেড়ে চলেছে, কমছে না একটুও। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে। 

thai foods

একই সময়ে নতুন করে ৯৮৩ জন রোগী ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন—এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ৪ জন, আর দক্ষিণ সিটি করপোরেশন ও বরিশাল বিভাগে মারা গেছেন একজন করে দুইজন। এ সময় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৭১ জন ছাড়াও বরিশাল বিভাগে ১৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১১, রাজশাহী বিভাগে ৭৮ জন, খুলনা বিভাগে ৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩০ জন। এরপর বরিশালে ৪০ জন, ঢাকা উত্তরে ৩৮ জন, চট্টগ্রামে ২৫ জন, রাজশাহীতে ১৪ জন, ময়মনসিংহে ১০ জন, খুলনায় ৮ জন, ঢাকা বিভাগে ৩ জন ও সিলেটে ১ জনের মৃত্যু হয়েছে।

খখ/মো মি

আগে“এনসিপিকে শাপলা নয়, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি দেবে ইসি”-সচিব
পরেবাংলাদেশ থেকে ১ লাখ দক্ষ কর্মী নেবে জাপান