চট্টগ্রামের মিরসরাইয়ে ছোট ভাইকে গলাটিপে মেরে ফেললো বড় ভাই

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয় উপজেলার জোরারগঞ্জ থানায় পারিবারিক কলহের জেরে ছোট ভাই শাহাদাত হোসেনকে (৩৫) গলাটিপে হত্যা করেছে বড় ভাই আলী হাসান।

thai foods

শনিবার (১ নভেম্বর) দুপুরে মিরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মরগাং গ্রামে ভোলা মেম্বারদের বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাই আলী হাসানের সঙ্গে ছোট ভাই শাহাদাত হোসেনের পারিবারিক নানা ইস্যু নিয়ে দীর্ঘ দিনের দ্বন্দ্ব ছিল। আজ শনিবার দুপুরে ছোট ভাই শাহাদাতের ৫ বছর বয়সি মেয়ে সামিয়া আক্তার ও বড় ভাই আলী হোসেনের ১০ বছরের ছেলে রনির সাথে ঝগড়া হয়। এনিয়ে দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে কলহ বাধে। সেটিকে কেন্দ্র করে ছোট ভাই শাহাদাত হোসেনের সাথে বড় ভাই আলী হোসেনের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে দুই ভাই মারামারিতে জড়ায়। এক পর্যায়ে বড় ভাই আলী হোসেন ছোট ভাই শাহাদাত হোসেনের গলা টিপে ধরলে শ্বাসরোধ হয়ে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিম বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে বড় ভাই গলাটিপে ধরে ছোট ভাইকে। এতে জ্ঞান হারিয়ে ফেলে ছোট ভাই। পরে স্থানীয়রা শাহাদাতকে (ছোট ভাই) উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় খুনে অভিযুক্ত বড় ভাই আলী হাসানকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খখ/মো মি

আগে“৭১ আমাদের জন্মের ঠিকানা”-মির্জা ফখরুল
পরেপ্রধান উপদেষ্টার সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাতে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা