চট্টগ্রামের হালিশহরে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ   একজনের মৃত্যু, ৮ জনের অবস্থা আশংকাজনক 

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর হালিশহরে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিমা মঞ্জিল নামে ছয়তলা ভবনের তৃতীয় তলার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। ঢাকা নেয়ার পথে বিকেল সাড়ে ৪টার দিকে রানি আকতার (৪০) নামে এক নারী কুমিল্লার দাউদকান্দিতে মারা যান।

thai foods

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, চট্টগ্রাম থেকে আনা দগ্ধদের মধ্যে শাখাওয়াত হোসেন (৪৬) ও তার স্ত্রী আশুরা আক্তার পাখি (৩৫)–এর শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে।

এছাড়া শাখাওয়াতের ভাই মো. শিপন (৩১)এর ৮০ শতাংশ, শাখাওয়াতের বড় ছেলে মো. শাওন (১৬)এর ৫০ শতাংশ, সামির আহমেদ সুমন (৪০)এর ৪৫ শতাংশ, তার সন্তানরা মো. ফারহান আহমেদ আনাস (৬), মো. আইমান স্নিগ্ধা (৯) ও আয়েশা আক্তারের দগ্ধের পরিমাণ ৩০-৪৫ শতাংশের মধ্যে রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের শ্বাসনালীতে গুরুতর সমস্যা তৈরি হয়েছে এবং তাদের সবাই আইসিইউ সুবিধার প্রয়োজন।

ফায়ার সার্ভিস জানায়, বিস্ফোরণের সময় ঘরে থাকা নারী ও শিশুসহ কয়েকজন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

চট্টগ্রাম বিভাগের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানিয়েছেন, হালিমা মঞ্জিলের তৃতীয় তলায় রান্নাঘরে গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে যায় এবং তা বিস্ফোরণ ঘটিয়েছে।

বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মো. আসফাকুল আসিফ বলেন, “শিশুসহ দগ্ধদের অবস্থাই গুরুতর। আমরা সবরকম ব্যবস্থা নিচ্ছি, কিন্তু দগ্ধের পরিমাণ অনেক বেশি হওয়ায় শারীরিক ক্ষত গুরুতর।”

স্থানীয়রা জানায়, বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোরের এই ঘটনায় পুরো ভবনের তৃতীয় তলার বাসা প্রায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

খখ/মো মি

আগে১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি 
পরেচট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মী আব্দুল মজিদকে গুলি করে হত্যা