চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

"সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কল্যাণে ফোরাম সবসময় সচেষ্ট"-কাজী আবুল মনসুর
Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

thai foods

আজ শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টায় চট্টগ্রাম নগরীর এশিয়ান এসআর হোটেলে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখছেন সংগঠনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ

সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক সরোজ আহমেদের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সিআরএফ’র সিনিয়র সহ-সভাপতি আলীউর রহমান, সহসভাপতি হাসান মুকুল, নির্বাহী সদস্য সজল চৌধুরী, নির্বাহী সদস্য মোহন মিন্টু, অর্থ সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক মো. হাসান মুরাদ।

বক্তব্য রাখছেন সংগঠনের নির্বাহী সদস্য মোহন মিন্টু

এতে আরও বক্তব্য রাখেন সদস্য নুর মোহাম্মদ রানা ও রোজি চৌধুরী প্রমুখ।

উপস্থিত সদস্যরা

সভাপতির বক্তব্যে কাজী আবুল মনসুর বলেন, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সবসময় সদস্যদের কল্যাণে কাজ করছে। ফোরামের সদস্যদের জন্য একটি আবাসন প্রকল্প গ্রহণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম প্রতিষ্ঠালগ্ন থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কল্যাণে ফোরাম সবসময় সচেষ্ট রয়েছে। সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় সংগঠনের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

খখ/মো মি

আগেমোজতবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের