বাংলা একাডেমির সভাপতি হলেন অধ্যাপক রফিকুল ইসলাম

thai foods

খাসখবর সাহিত্য সংস্কৃতি ডেস্কঃ বাংলা একাডেমির সভাপতি হলেন শিক্ষাবিদ, গবেষক ও লেখক অধ্যাপক ড. রফিকুল ইসলাম। বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয় বরেণ্য এ শিক্ষাবিদকে।

thai foods

মঙ্গলবার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অধ্যাপক রফিকুল ইসলামকে তিন বছরের জন্য নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ এর ধারা-৬ (১) অনুযায়ী রফিকুল ইসলাম এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

গত ১৪ এপ্রিল বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট অধ্যাপক শামসুজ্জামান খান করোনা আক্রান্ত হয়ে মারা যান।

তার স্থলাভিষিক্ত হলেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত গবেষক রফিকুল ইসলাম।

খখ/মো মি

আগেউন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
পরেনেত্রকোনায় বজ্রপাতে ৭ জনের মৃত্যু, আহত ৯