কন্যা সন্তানের মা হলেন সুপার মডেল নাওমি ক্যাম্পবেল!

thai foods

খাসখবর বিনোদন ডেস্কঃ আর মাত্র ২ দিন পর ২২ মে তার জন্মদিন। ৫০ পেরিয়ে ৫১তম। এরমধ্যেই জানান দিলেন সুখবরের। বলছিলাম বিশ্বসেরা সুপার মডেলের কথা। তিনি নাওমি ক্যাম্পবেল। অনেক সাধনার পর জীবনের ৫ দশক পেরিয়ে কন্যাসন্তানের মা হলেন এব্রিটিশ সুপারমডেল নাওমি ক্যাম্পবেল।

thai foods

৫১ বছর বয়সী এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে সুখবরটি জানিয়েছেন। অথচ এর আগে ঘুণাক্ষরেও তিনি সন্তানসম্ভবা হওয়ার কথা জানাননি! তাই চমকে গেছেন ভক্তরা।

মঙ্গলবার (১৮ মে) ইনস্টাগ্রামে শেয়ার করা নাওমির ছবিতে দেখা যাচ্ছে, তুলতুলে দুটি পা তার একহাতের তালুতে। এর ক্যাপশনে লেখা, ‘ফুটফুটে সুন্দর একটি আশীর্বাদ আমাকে মা হিসেবে বেছে নিয়েছে। জীবনে এই কোমল প্রাণকে পেয়ে আমি সম্মানিত। এটা ভাষার প্রকাশ করা যাবে না। আমার পরীটার সঙ্গে চিরকালের বাঁধন ভাগাভাগি করবো। এর চেয়ে ভালো লাগা আর হয় না।’

ডিজাইনার মার্ক জ্যাকবস, ব্রিটিশ ম্যাগাজিন ভোগ-এর সম্পাদক এডওয়ার্ড এনিনফুল অভিনন্দন জানিয়েছেন নাওমিকে। তবে মেয়ের নাম কিংবা কোন প্রক্রিয়া মা হয়েছেন সেসব কিছুই জানাননি তিনি।

নাওমির মা ভ্যালেরি মরিস ক্যাম্পবেল একই ছবি শেয়ার করে লিখেছেন ইনস্টাগ্রামে, ‘আমি দারুণ উচ্ছ্বসিত। নানি হওয়ার জন্য মুখিয়ে ছিলাম।’

২০১৭ সালে লন্ডনের বিনামূল্যের পত্রিকা ইভেনিং স্ট্যান্ডার্ডকে দেওয়া সাক্ষাৎকারে নাওমি মা হওয়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন। তিনি তখন বলেন, ‘সবসময় মা হওয়ার কথা ভাবি। এখন বিজ্ঞান এগিয়ে যাওয়ায় মন চাইলেই তা হতে পারবো বলে মনে হয়।’

ক্যাটওয়াক তারকা নাওমি ক্যাম্পবেলের জনদরদি হিসেবে সুনাম আছে। ২০০৫ সালে তিনি গড়ে তোলেন ফ্যাশন ফর রিলিফ নামের একটি দাতব্য সংস্থা।

নাওমি ক্যাম্পবেল হলেন ফরাসি ভোগ এবং টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে আসা প্রথম কৃষ্ণাঙ্গ মডেল। আমেরিকান ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা প্রথম কৃষ্ণাঙ্গ মডেলও তিনিই। কিশোরী বয়সে মডেলিং শুরু করা এই সুন্দরী বিখ্যাত ব্র্যান্ড ভার্সেস, শানেল, প্রাডা এবং ডলচে অ্যান্ড গাবানার মডেল হয়েছেন।

বিখ্যাত ব্রিটিশ ফ্যাশন মডেল নাওমি ক্যাম্পবেল বিশ্বের সেরা তিনজন মডেলের মধ্যে একজন। মাত্র পনের বছর বয়সে মডেলিং শুরু করা নাওমি ক্যাম্পবেল ১৯৮০ ও ১৯৯০-এর দশকের সবচেয়ে চাহিদাসম্পন্ন মডেল ছিলেন। তিনি ফ্যাশন শিল্প স্বীকৃত তার প্রজন্মের ছয়জন সুপারমডেলদের একজন।

২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসব-এ অংশ নেন নাওমি ক্যাম্পবেল।
মডেলিং কর্মজীবনের পাশাপাশি ক্যাম্পবেল অন্যান্য বিনোদন কর্মকাণ্ডের সাথে জড়িত। তিনি একটি আরঅ্যান্ডবি পপ স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছেন এবং কয়েকটি চলচ্চিত্র ও টেলিভিশনে কাজ করেছেন। এছাড়া তিনি দাতব্য কর্মকাণ্ডের সাথে জড়িত। ২০০৭ সালে পিটার সোমের ক্যাটওয়াকে অংশ নেন নাওমি ক্যাম্পবেল।

নাওমি ক্যাম্পবেল ১৯৭০ সালের ২২ মে দক্ষিণ লন্ডনের স্ট্রিটহামে জন্মগ্রহণ করেন। তার মা জামাইকান নৃত্যশিল্পী ভ্যালেরি মরিস। তার মায়ের ইচ্ছানুসারে ক্যাম্পবেল কখনো তার পিতার সাথে সাক্ষাৎ করেননি। তার মা যখন চার মাসের অন্তঃসত্ত্বা তার পিতা তাকে ছেড়ে চলে যান।

নাওমি ক্যাম্পবেলের জন্ম সনদে তার পিতার নামের উল্লেখ নেই। তার মায়ের দ্বিতীয় বিয়ের ফলে তিনি তার সৎ বাবার বংশনাম ক্যাম্পবেল গ্রহণ করেন। তার একজন সৎ ভাই আছেন, তার নাম পিয়ের। ক্যাম্পবেল আফ্রো-জামাইকান বংশোদ্ভূত এবং তার মাতামহীর দিক থেকে চীনা জামাইকান বংশোদ্ভূত, যাদের বংশনাম “মিং”।

বিভিন্ন সূত্রে জানা গেছে, নাওমি ক্যাম্পবেল মিশরীয় কোটিপতি লুইস সি. কামিলেরির সাথে সম্পর্কে জড়িয়েছেন। তবে শেষ পর্যন্ত স্থায়ী হয়নি।

খখ/মো মি

আগেসাংবাদিক রোজিনার মামলা তদন্ত করবে ডিবি
পরেদেশে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন ৩৯ লাখ মানুষ!