রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে স্থবিরতাঃ ভিসির পদ শূন্য

thai foods

খাসখবর শিক্ষা ডেস্ক➤ স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে রামেবিতে।কারণ একটাই ভিসি না থাকা। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ভিসির (ভাইস চ্যান্সেলর) পদ শূন্য রয়েছে গত ৩০ এপ্রিল থেকে। ওই দিন থেকে ভিসির রুটিন দায়িত্বে আছেন কোষাধ্যক্ষ অধ্যাপক রুস্তম আলী আহমেদ।

thai foods

শনিবার (২২ মে) পর্যন্ত নিয়মিত ভিসি নিয়োগ দেওয়া হয়নি। ফলে সদ্য প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

রামেবি সূত্র মতে, ২০১৬ সালের আইন দ্বারা প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১৭ সালের এপ্রিলে প্রথম ভিসি নিয়োগের মধ্য দিয়ে। কিন্তু সাবেক ওই প্রথম ভিসির বিরুদ্ধে বহু অনিয়ম-দুর্নীতির অভিযোগসহ অসুস্থ্যতার কারণে গত চার বছরেও বিশ্ববিদ্যালয়টির দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্গানোগ্রাম, সংবিধি এবং জমি অধিগ্রহণসহ কোন কাজই হয়নি। বর্তমানে নিয়মিত ভিসি না থাকায় নীতি নির্ধারণী কাজসহ চলমান অনেক গুরুত্বপূর্ণ কাজ স্থবির হয়ে আছে।

এদিকে নিয়মিত ভিসি নিয়োগ না হওয়ায় ওই পদে নিয়োগ প্রত্যাশীরা সরকারের শীর্ষ মহলে জোর তদবির চালিয়ে যাচ্ছেন। সম্ভাব্য ভিসির দৌঁড়ে প্রথম দিকে প্রায় এক ডজন চিকিৎসকের নাম শোনা গেলেও শেষ মূহুর্তে দু’জনের নাম রয়েছে আলোচনার শীর্ষে।

তাদের একজন স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান পরিচালক (চিকিৎসা শিক্ষা) ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) সাবেক অধ্যক্ষ ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব, অন্যজন ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. মোস্তাক হোসেন। তিনি ছাত্রাবস্থায় ছাত্রলীগের রামেক শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

নতুন এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্রুত পূর্ণাঙ্গ বাস্তবায়নে কেমন ভিসি প্রয়োজন জানতে চাওয়া হলে রাজশাহী জেলা স্বাচিপ সভাপতি ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. চিন্ময় কান্তি দাশ গণমাধ্যমকে বলেন, ‘সৎ, দক্ষ এবং অভিজ্ঞ মুক্তিযুদ্ধের পক্ষের একজন প্রগতিশীল চিকিৎসককে ভিসি নিয়োগ দেওয়া প্রয়োজন।’

এদিকে একজন অভিজ্ঞতা সম্পন্ন ভিসি নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে আতাউর রহমান স্মৃতি পরিষদ। সংগঠনটির সভাপতি সাইদুর রহমানও মনে করেন রামেবিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে অবশ্যই একজন দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন ভিসির প্রয়োজন। এই বিষয়টি সরকার অবশ্যই মাথায় রাখবে।

খখ/মো মি

আগেএবার ভারত জুড়ে ব্ল্যাক ফাঙ্গাস আতংকঃ আক্রান্ত ৯ হাজার
পরেদু’সপ্তাহের ব্যবধানে দেশে আবারও বাড়লো স্বর্ণের দাম