করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তঃ মৃত্যু ২৮, শনাক্ত ১৩৫৪

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৩৫৪ জন। এর আগে দিন শনিবার (২২ মে) দেশে করোনায় ৩৮ জন মারা যান।

thai foods

রবিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

যেখানে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যুর মধ্যদিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৩৭৬ জনের।
এছাড়া দেশে এ পর্যন্ত মোট ৭ লাখ ৮৯ হাজার ৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর আগে শনিবার (২২ মে) দেশে করোনায় ৩৮ জন মারা যান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮৯৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩০ হাজার ৬৯৭ জন। ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১৮২ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ২০৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৯০ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২০ জন পুরুষ এবং ৮ জন নারী। এদের ২৭ জন হাসপাতালে মারা গেছেন আর ১ জন বাসায় মারা গেছেন । বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের একজন।

খখ/মো মি

আগে৫ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম
পরে‘আওয়ামী লীগ সরকারে থাকুক আর বিরোধীদলে থাকুক সব সময় মানুষের পাশে থেকেছে’-শেখ হাসিনা